প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে আজ রোববার হজরত সৈয়দ শাহ মোস্তফার (র.) ৬৭৬তম ওরস অনুষ্ঠিত হচ্ছে। ওরস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা দরগা প্রাঙ্গণে মেলা বসেছে। ওরস আয়োজকদের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বাদ আসর মিলাদ মাহফিল এবং বাদ এশা জিগির আজকার হয়েছে। আজ সকাল সাড়ে আটটায় শাহ মোস্তফার মাজারে গিলাফ চড়ানো হবে। বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ এবং বাদ এশা আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে গতকাল বিকেল থেকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা দরগা প্রাঙ্গণ ও শাহ মোস্তফা সড়কের দুই পাশে মেলা বসেছে। আগামীকাল সোমবার ভোর পর্যন্ত এই মেলা চলবে।