মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক’ সিলেট মহানগর শাখা আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার রাতে। সিলেট নগরের শাহি ঈদগাহ খেলার মাঠে এ মেলার উদ্বোধন করেন মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. কামরুল আহসান। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী ও পুনাক-এর সভানেত্রী মুনমুন আহসান বক্তব্য দেন। পরে মণিপুরি নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট|