মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার গজনবী স্টেডিয়ামে গত মঙ্গলবার মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা ২০১৬ শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর উদ্বোধন করেন। মেলার পরিচালক তারেক আহমেদ বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য ১০ টাকা। এতে দেশের বিভিন্ন এলাকার ১৪০টি স্টল বসেছে। মেলার আয়োজন করেছে ভোলা চেম্বার অব কমার্স। মেলা উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। গ্যাসকে কেন্দ্র করে ভোলায় শিল্প-কলকারখানা, বন্দর নির্মাণ হবে। তার আগে ভোলা-বরিশাল সড়ক নির্মাণ করবে সরকার। কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না। ভোলায় রাজনৈতিক পরিবেশ বন্ধুত্বপূর্ণ। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন সভাপতিত্ব করেন।