প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে এই মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি স্টল দেওয়া হয়েছে। ২৪ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। x