মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে গত শুক্রবার থেকে পাঁচ দিনের বইমেলা শুরু হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. এনামুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার। এতে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও নাজনিন হোসেন, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি