মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ বাজারে দুই দিনব্যাপী পরিবেশ ও বীজ মেলা শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে আকালুগঞ্জ বাজারে বেসরকারি সংস্থা ইউএসএসের আয়োজনে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক গোলাম মো. ইদ্রিস। মেলায় ১৫টি স্টলে রাসায়নিকমুক্ত শাকসবজি, আদর্শ বাড়ি, বিজ্ঞানশিক্ষা প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে। লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুজ্জামান, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ বক্তব্য দেন।