প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় একটি বাড়ি, একটি খামার, প্রযুক্তি স্টল ই-কৃষি, বীজ ও পণ্য সংরক্ষণসহ মোট ১৩টি স্টল অংশ নেয়। মেলা উদ্বোধন করেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূইয়া। এর আগে একটি শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ইউএনও আরিফুল ইসলাম ও কৃষি কর্মকর্তা কবির হোসেন।