প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন তারাগঞ্জের ইউএনও গোলাম মওলা। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য দেন। মেলায় ২২টি স্টল বসানো হয়েছে।