মেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে কৃষি ও শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, আগামী বছর থেকে প্রতিবছর পয়লা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলায় একযোগে বাণিজ্য মেলার আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা বেগম, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ র্যা ব-১২-এর পরিচালক শাহাবুদ্দিন, পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।