মেলা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা হামলার আশঙ্কায় যশোরে সব ধরনের মেলা বন্ধের প্রশাসনিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।স্মারকলিপিতে বলা হয়েছে, যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলায় আমরা ১০ জন সাংস্কৃতিক কর্মীকে হারিয়েছি। তার পরও আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করেছি। এ কারণে চক্রান্তকারীরা কোণঠাসা হয়ে যায়। ফলে ওই অপশক্তি যশোরে আর মাথাচাড়া দিতে পারেনি। মেলা বন্ধের প্রশাসনিক এ সিদ্ধান্তে যুদ্ধাপরাধী-মৌলবাদী-সন্ত্রাসীচক্রের কাছে পরাজয়বরণ করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।