প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জে গতকাল রোববার থেকে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। উদ্বোধন উপলক্ষে দুপুরে জেলা চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোতাচ্ছিরুল ইসলাম, কামরুল আমীন প্রমুখ। হবিগঞ্জ প্রতিনিধি