মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’—এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা হলরুমে এই অনুষ্ঠান উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। বক্তব্য দেন অঞ্জন চন্দ্র পাল, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান প্রমুখ।