মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার চত্বরে শুরু হয়েছে ভাসানী মেলা। গতকাল শুক্রবার বিকেলে পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কবি বুলবুল খান মাহবুব, এ কে এম মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।