মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা সদরে গতকাল বুধবার থেকে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জেলা বণিক সমিতি এর আয়োজন করেছে। সদর আসনের সাংসদ মো. আবু জাহির মেলার উদ্বোধন করেন। বণিক সমিতি সূত্র জানায়, জেলা শহরের নিউফিল্ড এলাকায় এর আয়োজন করা হয়েছে। মেলায় ৯২টি স্টল বসানো হয়েছে। স্টলগুলোতে শিল্প, হস্তশিল্প ও কৃষির নানা উপকরণ বেচাকেনার সুযোগ থাকবে। মেলায় সব বয়সের মানুষের জন্য বিনোদন থাকবে। বণিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, মেলায় বিতর্কিত কিছু থাকবে না। হবিগঞ্জ প্রতিনিধি|