মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপনে এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। জেলা প্রশাসনের আয়োজনে মেলায় রাজশাহীর ২৫টি স্কুল-কলেজের ৩০টি স্টল রয়েছে।|