মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে । গত রোববার রাতে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। শেরপুর শিল্প ও বণিক সমিতি এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মাসুদ। মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।