মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে দুই দিনের স্বাস্থ্যমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় সূর্যের হাসি ক্লিনিক এর আয়োজন করে। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী মেলার উদ্বোধন করেন। বক্তব্য দেন সাংসদ সেলিনা জাহান ও সাবেক সাংসদ ইমদাদুল হক। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, এনএইচএসডিপির উপপরিচালক জিনাত সুলতানা প্রমুখ। মেলায় স্বাস্থ্যবিষয়ক ১২টি স্টল বসে।