মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে গতকাল শুক্রবার মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. নুরুল আবছার ভূঞা ও পৌর কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম। বাংলাদেশ তাঁতশিল্প শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত মেলায় স্টল আছে অর্ধশতাধিক।