মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। আয়কর অফিস আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে গতকাল বুধবার সকাল ১০টায় এই মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার সামস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার। এতে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।