প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে চাঁদপুর স্টেডিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবদুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী প্রমুখ। ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি