প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন দেবপদ রায় প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা উন্মুক্ত থাকবে।