মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলফামারীতে শুরু হয়েছে। নীলফামারী নতুন দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক কবির বিন আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম রফিকুন্নবী জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়া ও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।