মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সকালে পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজম খান। এরপর মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।