মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সালাম। ৪ মার্চ পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে মেলা শেষ হবে। বাগেরহাট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের নানা উদ্ভাবন তুলে ধরেছে মেলার স্টলে। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আলীম উদ্দিন প্রমুখ।