মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল রোববার হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এ মেলার উদ্বোধন করেন। হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ মেলায় বক্তারা বলেন, এই যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পড়াশোনা করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে বেশি বেশি পড়াশোনা করা দরকার। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গফফার আহমেদ, শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ও ফাহিম মুনতাসির প্রমুখ।