প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার থেকে দুই দিনব্যাপী এই মেলা শুরু হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র অংশ নেয়। বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম প্রমুখ।