প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামে গতকাল মঙ্গলবার সাত দিনব্যাপী লেংটার মেলা শুরু হয়েছে। হযরত শাহ্ সোলেমান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। আয়োজকদের পক্ষে লাল মিয়া জানান, ৬ এপ্রিল মেলা শেষ হবে। প্রতিবছরের মতো এবারও মেলায় হাজারো লোকের সমাগম হবে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেলা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।