মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে গতকাল ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা আজ শুক্রবার শেষ হবে। ইউএনও পঙ্কজ ঘোষের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|