মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার দিলোয়ার বখতের সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহামেদ, জেলা প্রশাসক ফরিদ আহামেদ প্রমুখ বক্তৃতা করেন। মেলায় ২৫টি স্টল স্থাপন করা হয়েছে।