মেলা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে নয় দিনব্যাপী ফাইলা পাগলার মেলা আজ শনিবার শুরু হচ্ছে। এ বছর মেলার সময়কাল নয় দিন করার সিদ্ধান্ত হয় বলে মেলা আয়োজক কমিটির সভাপতি দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানিয়েছেন। আনুমানিক ৫০ বছর ধরে উপজেলার দাড়িয়াপুর পাহাড়ে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মানত নিয়ে ভক্ত-আশেকানসহ নানা শ্রেণীর কমপক্ষে পাঁচ লাখ লোকের সমাগম ঘটবে বলে আয়োজক কমিটি আশা করছে।  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি