প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর টাউন হল মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই (ক্ষুদ্র ও মাঝারি) পণ্য মেলা। মেলায় খুলনা বিভাগের ৬২টি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পসরা বসছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। গতকাল বুধবার জেলা প্রশাসনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হুমায়ুন কবীর এসব কথা বলেন। সম্মেলন থেকে জানানো হয়, মেলায় থাকবে চামড়া ও পাটজাত পণ্যসামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প, পোশাকসহ স্বদেশি পণ্যের সমাহার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।