মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা গত শনিবার রাতে শেষ হয়েছে। ওই দিন রাতে মহন্ত আস্তান বাড়িতে বিশ্ব শান্তি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সমাপ্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ প্রদীপ প্রজ্বালন করেন। এ ছাড়া স্রাইন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাধন্ময় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋষি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান জাহাঙ্গীর।  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।