মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল শুক্রবার বিকেলে শেষ হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মনির হোসেন। নওগাঁর জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান প্রমুখ।