মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। গুরুদাসপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫টি স্টল ছিল। প্রথম হয়েছে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ, দ্বিতীয় রোজী মোজাম্মেল মহিলা কলেজ এবং তৃতীয় হয়েছে নাজিরপুর উচ্চবিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোছা. ইয়াসমিন।