মেলার আমে ফরমালিন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমের মেলা’ বসেছিল রাজধানীর সিদ্ধেশ্বরী মাঠে। সেই মেলার আমে ফরমালিন পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই, ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে পরিচালিত আদালত গতকাল সোমবার এই জরিমানা করেন। জরিমানার পাশাপাশি মেলার ৩০ কেজি আমও ধ্বংস করা হয়।
আদালত সিদ্ধেশ্বরীর বিশ্বময়ী ফল ভান্ডারের আমেও ফরমালিন পায়। এই অপরাধে ওই ফলের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ধ্বংস করা হয় দোকানের ৩০ কেজি আম। বিজ্ঞপ্তি।