মেলার আয়োজন বন্ধের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শিল্প-বাণিজ্য ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের আয়োজনে মেলা বন্ধের দাবিতে সমাবেশ করেছে মৌলভীবাজার বিজনেস ফোরাম। গত শনিবার রাতে শহরের পশ্চিমবাজার এলাকায় সংগঠনটি আজ সোমবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবলীগ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, মোস্তফাপুর ইউপির চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, মৌলভীবাজার শিল্প ও বণিক সমিতির পরিচালক মহিম দে প্রমুখ।

সমাবেশে আজ বেলা ১১টায় শহরের চৌমোহনা এলাকা থেকে সাইফুর রহমান সড়কে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। এ সময় শহরের সব ধরনের দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়।