মেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদরের নোমানী ময়দানে গতকাল রোববার সকালে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী বীরেন শিকদার মেলার উদ্বোধন করেন। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত বহুমাত্রিক প্রযুক্তি সম্পর্কে জানানো, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিষয় এবারের মেলার মূল উদ্দেশ্য। জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিহাদুল কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা, ইউএনও ইয়ারুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে সকালে শহরে শোভাযাত্রা বের হয়। কৃষিমেলায় মোট ২০টি স্টল স্থান পেয়েছে।