মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল সকালে সদর ও বন্দর উপজেলায় আলাদাভাবে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা ছবি ও ভিডিওর মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ তুলে ধরছে। সকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসেনে আরা। আর বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই।