প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে গত সোমবার। মেলার উদ্বোধন করেন আত্রাই-রানীনগর এলাকার সাংসদ ইসরাফিল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন। মেলায় বিভিন্ন দপ্তরের মোট ১৮টি স্টল বসেছে।