মেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ’ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। ইউএনও শামীম আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ কুমার বিশ্বাস, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর ফারাহ্ নাজ আহমেদ প্রমুখ। মেলায় ১৪টি স্টলের মাধ্যমে জনগণকে বিভিন্ন সেবা দেওয়া সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবস্থা করা হয়।