মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ। চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও বইমেলার আহ্বায়ক কাজী শাহাদাত জানান, প্রতিদিন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শহীদ মিনার প্রাঙ্গণে মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের বই নিয়ে ২৪টি স্টল খোলা হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।