মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে তিন দিনব্যাপী ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের রাজবাড়ি মাঠে ওই মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল হাদী, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন প্রমুখ। গাজীপুর প্রতিনিধি