প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় সখীপুর উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ অনুপম শাহজাহান জয়। সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সখীপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা পারভীন, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম প্রমুখ। মেলায় উপজেলার সাতটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।