মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ রক্ষা ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জামালপুর শহরের বৈশাখী মেলার মাঠে গতকাল শুক্রবার দুপুরে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিম হীরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল আনোয়ার, বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ প্রমুখ।