মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহরের বড় মাঠে গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সিভিল সার্জন আবদুর রশীদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম। একই মেলায় জেলা প্রশাসনের ফেসবুক টিভি, সিটিজেন জার্নালিস্ট ফোরামের ওয়েবসাইট এবং কৃষি বিভাগের মোবাইল ওয়েভ কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা ও বালাইনাশক নির্দেশিকার উদ্বোধন করা হয়।