প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে গতকাল শুক্রবার থেকে নীলফামারীতে দুই দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্বরে দুপুরে ওই মেলার উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রোগ্রাম) মো. ফজলুর রহমান ভুঁঞা। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। ব্র্যাক, আরডিআরএস, প্ল্যান, গুড নেইবারস, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা অংশ নিয়েছে এ মেলায়।