মেলার কার্যক্রম বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতলায় মেলার কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে গতকাল রোববার স্মারকলিপি দেওয়া হয়েছে।স্মারকলিপিতে পাঁচ শতাধিক নারী-পুরুষ সই করেছেন। স্মারকলিপিতে বলা হয়েছে, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বাঁশতলা মৌজার আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন মাঠে একটি বিশেষ মহলের উদ্যোগে ও ব্যবস্থাপনায় মাস খানেকের জন্য একটি মেলার আয়োজন করা হয়েছে। এলাকার সুন্দর পরিবেশ বজায় রাখতে অনতিবিলম্বে মেলার কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে।