মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে কার্তিক মেলার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়া খেলার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা মেদাকুল উচ্চবিদ্যালয় ও বাকাই নিরঞ্জন বৈরাগী সাংস্কৃতিক কলেজ মাঠে এসবের আয়োজন করেছেন।স্থানীয় লোকজন, আয়োজক ও পুলিশ সূত্রে জানা গেছে, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতব্বর ও সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাসসহ কয়েকজন চিত্তবিনোদনের কথা বলে ১৯ নভেম্বর থেকে এ মেলার আয়োজন করেন।প্রত্যক্ষদর্শী জানে আলম ও সোহরাব হোসেন জানান, মেলায় চিত্তবিনোদনের জন্য যাত্রা ও পুতুল নাচের প্যান্ডেল করে সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর এ প্রদর্শনী শুরু হয়। একই সঙ্গে প্রকাশ্যে চলছে জুয়া খেলা।বাকাই গ্রামের সরোয়ার সিকদার, মিন্টু সরদারসহ কয়েকজন জানান, পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করেই এসবের আসর বসানো হয়েছে।মতলেব মাতব্বর ও অখিল চন্দ্র দাস দাবি করেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে মেলার আয়োজন করা হয়েছে। অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজন করা হয়নি। তবে কিছু লটারির কুপন বিক্রি করা হয়েছে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মেলার আয়োজকেরা শুধু কাঠের তৈরি আসবাব বিক্রির অনুমতি নিয়েছিলেন। অশ্লীল নৃত্য ও জুয়া খেলার বিষয়টি আমি শুনেছি। শিগগিরই এসব বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’