মেলার নামে লটারি-বাণিজ্য বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর টাউন হলের মাঠে মেলার নামে লটারি-বাণিজ্য বন্ধ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের একাংশ ও সাতটি বামপন্থী দলের নেতারা এ স্মারকলিপি দেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসান বলেন, স্মারকলিপি পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে লটারি-বাণিজ্য বন্ধের জন্য মেলা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, গত ২৮ এপ্রিল থেকে টাউন হলের মাঠে মাসব্যাপী গ্রামীণ শিল্পমেলার আয়োজন করা হয়েছে। মেলা শুরুর পরদিন থেকেই সেখানে লটারির নামে অবৈধ জুয়া শুরু হয়। লটারি-বাণিজ্যের মাধ্যমে গরিব মানুষের টাকা লুট করা হচ্ছে। ফলে সামাজিক বিশৃঙ্খলা মারাত্মক রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এখান থেকে একটি চক্র কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।