মেলার পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সদস্যরা গতকাল বৃহস্পতিবার ভোরে নাটোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামে ‘ঈদ পুনর্মিলনী মেলার’ পাশের কাঁচা রাস্তা থেকে একটি ওয়ান শ্যুটারগান ও ছয়টি গুলি উদ্ধার করেছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, র্যাবের সদস্যরা তেঘরিয়া গ্রামে ঈদ পুনর্মিলনী মেলার আশপাশে অস্ত্র বেচাকেনার খবর পান। ভোর পৌনে তিনটায় তাঁরা ওই মেলার পাশের কাঁচা রাস্তায় একটি শ্যুটারগান, পিস্তলের চারটি গুলি, শটগানের দুটি গুলি ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় এসব অস্ত্রের মালিক পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।